পাইকগাছায় উদ্ধারকৃত ৩২টি গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে

ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।। খুলনার পাইকগাছায় উদ্ধারকৃত ৩২টি গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে।

রোববার রাত ১১টা ৫ মিনিট যশোর সেনানীবাসের বোমা বিশেষজ্ঞ মেজর আশফাক এগুলো নিষ্কৃও করেন। বিস্ফোরণকালে পাইকগাছা পৌরসভা ও সোলাদানাসহ গোটা পার্শ্ববর্তী এলাকা বিস্ফোরিত গ্রেনেডের শব্দে কেপে উঠে। রবিবার সকালে ভিলেজ পাইকগাছার সবুর সরদারের ছেলে কামালের চিংড়ি ঘেরে মাটি কেটে ঘেরে বাঁধ দেয়ার সময় শ্রমিকরা অত্যাধুনিক এ ৩২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পাইকগাছা থানাপুলিশ সংবাদ পেয়ে গ্রেনেডগুলো জব্দ করে। দুপুরে র‌্যাব-৬ এর চৌকসদল ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যায়।

পরে বিষয়টি যশোর সেনাবাহিনীর বোমা বিশষজ্ঞ টিমকে জানালে তারা রাতে ঘটনাস্থলে আসেন। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১১টা ৫ মিনিট এগুলা বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরিত গ্রেনেডগুলো জার্মানের তৈরী আরজেএস.৩৭ গ্রেনেড বলে মৌখিকভাবে বিশেষজ্ঞ প্রধান জানিয়েছেন বলে ওসি এমদাদুল হক শেখ জানান। এগুলো ১৯৯৪ সালের আগে সেনাবাহিনী ব্যবহার করেছে বলে একই সূত্র জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।