পাইকগাছায় উত্তরণ ও শিবসা যুব পানি কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা ॥  পাইকগাছায় উত্তরণ ও শিবসা যুব পানি কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবসা যুব পানি কমিটির আহবায়ক কানিজ আহমেদ বৈশাখী।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ২৫/৩০ বৎসর ধরে প্রায় ১০ লাখ অধিবাসী দুর্যোগে আক্রান্ত। জলবদ্ধতার পাশাপাশি এলাকায় জলবায়ু পরিবর্তন, জলোচ্ছ্বাস, ঘুর্ণিঝড়, নদী ভাঙ্গনের মত দুর্যোগ লেগেই আছে। তেমনিভাবে শিবসা সহ এলাকার নদ-নদীগুলো পলি ভরাটের ফলে পানি নিস্কাশনের কোন পরিস্থিতি নেই। সর্বসাধারণ এ কারণে সব সময় আতংকের মধ্যে বসবাস করে। দ্রুত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নদী খননের দাবীতে সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস সাক্ষর, মীর জাকির হোসেন, উপজেলা পানি কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, সম্পাদক তোকাররম হোসেন টুকু ও দিলিপ কুমার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।