কুড়িগ্রামের রাজিবপুরের বালিয়ামারী সীমান্তে ২৪৪ পিচ ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামের রাজিবপুরের বালিয়ামারী সীমান্তে ২৪৪ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জামালপুর বিজিবি।বিজিবি জানায়,বৃহস্পতিবার ভোররাতে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়নের একটি টহল দল রাজিবপুর সীমান্ত পিলার ১০৭১/৬-এস এর ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর (লাঠিয়ালডাঙ্গা) এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় ২৪৪ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ নজরুল ইসলাম (৪০)নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি। আটককৃত নজরুল উপজেলার যাদুর চর ইউনিয়নের উত্তর আলগার চর গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র।

এসময় তার সাথে একটি বাই-সাইকেল এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।এরপর রাজিবপুর থানায় মামলা দায়ের হলে বিজিবি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে ৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।