ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা ॥ পাইকগাছায় বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে গণসচেতনতামূলক র্যালী শেষে পাইকগাছা প্রেসক্লাবে ডায়বেটিস প্রতিরোধ, চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও পাইকগাছা ডায়বেটিস সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মোহাঃ শহীদ উল্লাহ। বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নিতিশ চন্দ্র গোলদার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃর রবিউল ইসলাম, মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, স্বাস্থ্য কর্মী নুর আলী মোড়ল, মিলন রায় চৌধুরী ও শাহাজান কবীর সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।



