× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

পাইকগাছায় অপরিচিত লোকের ঝুলন্ত লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Hanging-corpses-1.jpg

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অপরিচিত লোকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিআইডি পুলিশ।

রোববার সকালে পাইকগাছা-কয়রা সড়কের পাশে গাছে ঝুলন্ত অপরিচিত(৩৫) লোকের লাশ সিআইডি পুলিশ উদ্ধার করেছে। জানা যায় পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীরের উপজেলার লস্কর ইউনিয়নের বগুড়ার চক মৌজায় (রুমারডাংগা) পাইকগাছা কৃষি কলেজের দক্ষিণে পাইকগাছা-কয়রা সড়কের পাশে চিংড়ি মাছের ঘের রয়েছে ।

রোববার ভোরে তার ঘেরের কর্মচারী হাসান জোয়ারদার মাছ মারার সময় অপরিচিত ব্যাক্তির গলাই রশি দেয়া গাছে ঝুলতে দেখে ভয়তে চেঁচিয়ে ওঠে । তার পর সব জানাজানি হলে থানা পুলিশ সংবাদ পেলে ওসি অপারেশন দেবাশীষ নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে যায়। বেলা ১১ টার দিকে খুলনা সিআইডি পুলিশের সাব-ইনেসপেক্টর প্রান্তষ কুমারের নেতৃত্বে একটি টিম এসে পুরা এলাকা পাইকগাছা-কয়রা সড়ক কিছুক্ষণ আটকিয়ে গাছে ঝুলে থাকা অবস্থায় লাশের ক্যামেরা ধারন পূর্বক লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ।

পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।এসম উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, সাংবাদিক, এলাকার শতশত জনসাধারণ । অনেকে বলছে অপরিচিত এই লোক টি পাইকগাছা সহ বিভিন্ন জায়গায় ভবঘুরে হয়ে বেড়াতে থাকে এবং চেয়ে খেয়ে বেড়াত। তার পরিচয় কেউ বলতে পারেনি ।

আবার কেউ কেউ বলছে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘেরের ম্যানেজার আঃ জলিল জানান, মৃত দেহ দেখার সাথে সাথে মেয়র সেলিম জাহাঙ্গীর কে মোবাইলে জানানো হয়েছে । কিন্তু তিনি ডিসি অফিসে একটি জুম মিটিং এ থাকায় আসতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..