ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট ও সপ্তম শ্রেণীর ১১জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ে যাতায়াতের জন্য সাইকেল বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সকল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট ও সপ্তম শ্রেণীর ১১জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরন করেন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস,এম, এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ বেলাল হুসাইন, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, মোঃ আবুল কাশেম, ঠাকুর দাস সরদার, মোঃ আবু সাইদ মোল্লা, মোঃ আব্দুর সবুর, আবু বক্কার সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান, ওয়ার্ড সদস্যা কল্যাণী রানী মন্ডল, গাজী জেসমিন সুলতানা সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক এবং অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।