× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
https://thenewse.com/আগামী-২৫-ডিসেম্বর-মেয়েক/

খুলনার পাইকগাছায় নারীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ড বাতিখালীতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের নির্দেশনায় এলাকার নারীরা এ দোয়া মাহফিল এর আয়োজন করে।
পৌরসভা মহিলা দলের নেত্রী সুলতানা লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমা আক্তার, তামান্না ইয়াসমিন, ফাতেমা খাতুন, নুরজাহান বেগম, কুলসুম বেগম, সোনিয়া খাতুন, পারুল বেগম, যমুনা রাণী ঢালী, সালমা খাতুন, সুমিত্রা ঘোষ, অনিমা রাণী ঢালী, তনুশ্রী মন্ডল, রেখা রাণী সানা, পার্বতী মন্ডল, সুমী হালদার, অর্চনা সরকার, কবিতা সানা, অঞ্জনা, লক্ষী রাণী, শেফালী, সরস্বতী, কাকলী ও আরতী।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সেলিনা আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..