× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় আচার্য পি সি রায়ের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
আচার্য পি সি রায়ের ১৬২ তম জন্মবার্ষিকী

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ওসি প্রতিনিধি এস আই মোস্তাফিজুর।

বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আঃ কালাম আজাদ, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা মাধ্যমিক অফিসার শাহজাহান আলি শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামীলীগ নেতা প্রাণকৃষ্ণ দাশ, শংকর দেবনাথ, মোস্তফা কামাল জাহাঙ্গীর। এসময়ে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পূর্ণ চন্দ্র মন্ডল ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..