× Banner
সর্বশেষ
উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব

পাঁচ বছর মেয়াদি ভিসা দিচ্ছে ভারত

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশিদের দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্টি ট্যুরিস্ট ভিসা দিচ্ছে ভারত। ৬৫ বছরের অধিক বয়সীদের ঐ ভিসা দেওয়া হবে। ওই ভিসার মেয়াদ হবে পাঁচ বছর। আজ সোমবার গাজীপুরের এক ব্যক্তিকে ওই ভিসা প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করেন ভারতের হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা।

ভারতীয় হাই কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ভারতীয় হাই কমিশনার গাজীপুরের ৬৮ বছর বয়সী মো. নূরুল হক আখন্দকে ওই ভিসা প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে ৬৫ বছরের অধিক বয়সী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, যেটির মেয়াদ হবে পাঁচ বছর। তবে প্রতিবার মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসায় ভ্রমণকালে কোনো অবস্থাতেই টানা ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এটি হচ্ছে প্রবীণ নাগরিকদের সুবিধার্থে ভারত সরকার কর্তৃক ঘোষিত একটি শুভেচ্ছা প্রতীক। আশা করা হচ্ছে এটি সহজে ভারতীয় ভিসা সংগ্রহে সাহায্য করবে এবং উভয় দেশের মধ্যে মানুষে-মানুষে সংযোগ ও সম্পর্ক উত্তরোত্তর দৃঢ় করবে।


এ ক্যটাগরির আরো খবর..