× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পিআইডি

পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
বিপিআই-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ খাতে প্রশিক্ষণ, গবেষণা, শিক্ষা এবং প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) পাঁচটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। “Cooperation in Energy Research and Capacity Building” শিরোনামের এই চুক্তিটি আজ বিপিআই-এর সদর দপ্তরে স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিপিআই-এর সাথে যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো: Department of Geology and Mining, University of Rajshahi; Institute of Mining, Mineralogy and Metallurgy, BCSIR; Department of Petroleum and Mineral Resources Engineering (PMRE), BUET; Bangladesh Oil, Gas & Mineral Corporation (Petrobangla) এবং CodersTrust Limited। এই বহুমাত্রিক সহযোগিতা দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য অত্যাবশ্যকীয় মানবসম্পদ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ও সচিব মোঃ আমিন উল আহসান। বিপিআই-এর মহাপরিচালক খেনচান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বিপিআই-এর পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান Professor Dr. Younus Ahmed Khan; কডার্সট্রাস্ট লিমিটেডের সিইও MD SHAMSUL HAQUE; বিসিএসআইআর-এর সদস্য Abul Fatah Md. Baligur Rahman; বুয়েট-এর পিএমআরই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং পেট্রোবাংলার সচিব ও সিনিয়র জিএম মোঃ আমজাদ হোসেন তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

স্বাক্ষরকারীরা আশা প্রকাশ করেন যে, এই যৌথ উদ্যোগের ফলে জ্বালানি ও খনিজ খাতের গবেষণা ও প্রশিক্ষণে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও শিল্প সংস্থার এই মেলবন্ধন দেশের হাইড্রোকার্বন ও খনিজ সম্পদ আবিষ্কার, উত্তোলন এবং দক্ষ জনবল তৈরিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।


এ ক্যটাগরির আরো খবর..