কৃষি বিভাগে জেলা কোটা অনুসরণ করে চাকরির দাবিতে মানববন্ধন

কৃষি বিভাগে জেলা কোটা অনুসরণ করে চাকরির দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি:  কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের ২০১৮ সালের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে জেলা কোটা অনুসরণ না করায় নিয়োগ বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ওই পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেল নিয়োগেরও দাবি জানানো হয়েছে।

আজ বেলা ১১টার দিকে চাকরি প্রত্যাশীদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শারীরিক দুরত্ব বজায় রেখে শতাধিক চাকরি প্রত্যাশী অংশ নেন। এসময় চাকরি প্রত্যাশীরা বলেন, ২০১৮ সালে এক হাজার ৬৫০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে ৫০ জেলার কৃষি ডিপ্লোমাধারীরা আবেদন করেন। ওই বিজ্ঞপ্তিতে জেলা কোটা বিধি অনুযায়ী নিয়োগের কথা উল্লেখ করা হলেও নিয়োগের সময় তা মানা হয়নি।

বিশেষ কিছু জেলাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ নিয়ে চাকরি প্রত্যাশীরা হাইকোর্টে রীট দাখিল করেন। গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন এবং বেশকিছু রুল জারি করেন।

কৃষি সম্প্রষারণ অধিদপ্তর রুলের জবাব না দিয়ে আপীল করেন। তবে আদালত আপিল খারিজ করে হাইকোর্টের রুলের জবাব দিতে নির্দেশ দেন। কিন্তু তারা রুলের জবাব না দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রেখেছে। এ অবস্থায় জেলা কোটা অনুসরণ করে মেধাবীদের নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।