আনুষ্ঠানিভাবে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হলো

স্টাফ রিপোর্টার: চীনের বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড থেকে বহির্নোঙরে পাথর খালাসের মাধ্যমে পায়রা বন্দরে শুরু হয় এর কার্যক্রম। ২০২৩ সালে অবকাঠামোগত কাজ শেষ হলে পূর্ণাঙ্গ বন্দরের রূপ পাবে পায়রা।

বন্দরে উদ্বোধন কাজ প্রত্যক্ষ করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, পায়রা সমুদ্রবন্দর দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই বন্দর দক্ষিণাঞ্চলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং ব্যাপক উন্নয়ন ঘটাবে।

২০১৩ সালের ১৮ই নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালি ইউনিয়নে ১৬ একর জমির ওপর পায়রা সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।