× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
মধু আহরণ উৎসবের উদ্বোধনী

সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আয়োজনে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর সরকারি প্রাইমারী স্কুল চত্তরে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধু আহরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ  রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে টেকসই পদ্ধতিতে সুন্দরবনের সম্পদ আহরণের কথা বলেন। তিনি সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ওয়াইল্ডটিমের সমন্বয়কারী মোঃ আবু জাফর, মধু গবেষক মাইনুল আনোয়ার, সোনার বাংলার স্বত্তাধিকারী নাজমুল শাহাদাত পলাশ, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান, মৌয়াল আবু মুছা, ফ্রেন্ডশিপ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠানে মৌয়ালদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম।
অনুষ্ঠানে জানানো হয় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০ জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করেন ১২৩৫ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩৭০.৫০ কুইন্টাল। ২০২২-২৩ অর্থ বছরে সুন্দরবন থেকে ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করেন ১০২৩ কুইন্টাল ও মোম সংগ্রহ করেন ৩০৬.৯০ কুইন্টাল।

উল্লেখ্য যে, প্রতিবছর ১ এপ্রিল মধু আহরণ উৎসবের উদ্বোধন করা হয়। কিন্ত এবার পবিত্র ঈদুল ফিতরের কারণে ৭ এপ্রিল করা হয়েছে। তবে ১ এপ্রিল মৌয়ালদের কয়েকটি পাশ দেওয়া হয়েছে মধু সংগ্রহের জন্য।


এ ক্যটাগরির আরো খবর..