× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

ডেস্ক

পশ্চিমবঙ্গে ধরাশায়ী বাম, ২৩ প্রার্থীর ২১ জনের জামানত জব্দ, অফিস ভাংচুর

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
পশ্চিমবঙ্গে ধরাশায়ী বাম

পশ্চিমবঙ্গে ধরাশায়ী বাম।  ভারতের পশ্চিম বঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৩টি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম। ২৩ জন বাম প্রার্থীর মধ্যে ২১ জনেরই জামানত (Security Deposit) বাজেয়াপ্ত করা হয়েছে। দুই প্রবীণ বাম নেতা মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী শুধুমাত্র নিজেদের জামানত রক্ষা করতে পেরেছেন।যথাক্রমে মুর্শিদাবাদ এবং দমদম কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তাঁরা।

নির্বাচন কমিশনের (Election Commission) নিয়ম বলছে, মোট ভোটের ছয় ভাগের এক ভাগ ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থী জামানত থাকবে। কিন্তু এর চেয়ে কম ভোট পেলে তাঁকে নিজের জামানত খোয়াতে হবে। এদিকে লোকসভা ভোটে দাঁড়াতে গেলে কমিশনের কাছে এককালীন ২৫,০০০ টাকা গচ্ছিত রাখতে হয়। যদি সেই প্রার্থী মোট ভোটের ছয় ভাগের এক ভাগ পেয়ে থাকেন, তাহলে তাঁর জামানত রক্ষা হয়, নাহলে সেই টাকা কমিশনে জমা থাকে। প্রার্থী কিংবা তাঁর দল সেই টাকা ফেরত পায় না।

সেই হিসেব অনুযায়ী, ২১ জন প্রার্থীর জামানত বাবদ আলিমুদ্দিন স্ট্রিটের (Alimuddin Street) ৫ লক্ষ ২৫ হাজার টাকা জলে গিয়েছে! এদিকে বামেদের ‘বেস্ট পারফর্মারে’র কথা যদি বলা হয়, তাহলে তিনি মহম্মদ সেলিম। CPM-এর রাজ্য সম্পাদক ৫ লক্ষ ১৮ হাজার ভোট পেয়েছেন। ভোট শতাংশের নিরিখে তা ৩৩.৬৫%। অন্যদিকে দমদমের বাম প্রার্থী সুজনের ঝুলিতে এসেছে ১৯.১১% ভোট। মুর্শিদাবাদে দ্বিতীয় স্থানে রয়েছেন সেলিম। বাকি আর কোনও CPM প্রার্থী দ্বিতীয় হতে পারেননি। অধিকাংশই রয়েছেন তৃতীয় স্থানে। অনেকে চতুর্থ কিংবা তারও পরে রয়েছেন।

অন্যদিকে বাম শিবিরের তিন তরুণ তুর্কি সায়ন, দীপ্সিতা এবং সৃজন, তিনজনের খুব অল্পের জন্য জামানত রক্ষা করতে পারেননি। তমলুকের CPM প্রার্থী সায়ন পেয়েছেন ৫.৪১% ভোট। অল্পের জন্য জামানত বাজেয়াপ্ত হয়েছেন তাঁর। শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা মাত্র সাত হাজারের কাছাকাছি ভোট কম পাওয়ার জন্য নিজের জামানত হারিয়েছেন এবং যাদবপুরের CPM প্রার্থী সৃজন মাত্র তিন হাজারেরও কাছাকাছি ভোটের জন্য নিজের জামানত খুইয়েছেন।

এদিকে বরানগরে (Baranagar) পুরসভার ৩১ নং ওয়ার্ডের কুটিঘাট অঞ্চলে একটি CPIM পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আঙুল তোলা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। CPIM কর্মী সমর্থকদের দাবি, TMC-র তরফ থেকেই তাঁদের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সেখানে থাকা আসবাবপত্র থেকে শুরু করে টিভি, সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সেই সঙ্গেই বামপন্থী আন্দোলনের নেতৃত্ব থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) ছবি সহ কাটআউটও ভাঙা হয়েছে বলে অভিযোগ এনেছেন CPIM কর্মী সমর্থকরা। TMC-র তরফ থেকে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন তারা। যদিও তৃণমূলের কাউন্সিলর এই অভিযোগ উড়িয়ে দাবি করেন, বরানগর উপনির্বাচনে তন্ময় ভট্টাচার্য পরাজিত হওয়ায় CPIM-এর কর্মী সমর্থকরাই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..