× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

পশ্চিমবঙ্গে তৃণমূল বড় ব্যবধানে এগিয়ে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরুর পর পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের বড় ব্যবধানে এগিয়ে থাকার খবর এসেছে। বুথ ফেরত জরিপেও পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বিতীয় দফা টিকে যাওয়ার সম্ভাবনার আভাস পাওয়া গিয়েছিল।

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। গণমাধ্যমের শিরোনামে প্রশ্ন- ‘প্রত্যাবর্তন না পরিবর্তন’।

নির্বাচনের আগে সারদা, নারদসহ বেশ কয়েকটি আর্থিক কেলেঙ্কারি, কলকাতায় ফ্লাইওভার ধসসহ বিভিন্ন ঘটনার পাশাপাশি নির্বাচনে সন্ত্রাস-অনিয়মের অভিযোগে বেকায়দায় ছিল তৃণমূল।

মমতাকে ঠেকাতে এ নির্বাচনে জোট বাঁধে বামফ্রন্ট ও কংগ্রেস। আগের বারের চেয়ে এ জোটের আসনসংখ্যা বাড়বে বলে বুথ ফেরত জরিপ থেকে আভাস পাওয়া যায়।

আনন্দবাজার সকাল সোয়া ১০টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৯৯টি আসনের ফল জানিয়েছে। এর মধ্যে ১৩৫টিতে জিতেছে তৃণমূল, বাম-কংগ্রেস জোট ৫৫টি আর বিজেপি জিতেছে ছয়টি আসনে।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট ২৯৪টি আসন রয়েছে। তামিল নাড়ুতে ২৩৪, আসামে ১২৬, কেরালায় ১৪০ এবং পুদুচেরির বিধানসভায় মোট ৩০টি আসন রয়েছে।

বুথ ফেরত জরিপ ঠিক হলে কেরালায় এলডিএফ, আসামে বিজেপি ক্ষমতাসীন হচ্ছে। তামিলনাড়ুতে ক্ষমতাসীন জয়ললিতার দল এআইএডিএমকের সঙ্গে ডিএমকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। কেন্দ্রশাসিত পুদুচেরির ক্ষমতায় ফিরে আসতে পারে ডিএমকে।


এ ক্যটাগরির আরো খবর..