× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সিলেট জ্যান্তপুর টিলার ভেতরে থাকা পশুগুলোকে নির্মমভাবে হত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মে, ২০২০
পশু নির্মমভাবে হত্যা

দি নিউজ ডেস্কঃ সিলেটের জ্যান্তপুর উচু টিলার ভেতরে গর্ত করে একসাথে মিলেমিশে থাকতো অবলা পশুগুলি। গর্তের মুখে ইট দিয়ে আটকে ভেতরে আগুন দিয়ে নির্মমভাবে এই পশুগুলোকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সম্প্রতি সিলেটের জ্যান্তপুর উচু টিলায় এমন ঘটনা ঘটে।
জানাযায়, জনসমাগম থেকে বাঁচার জন্যে উচু টিলার ভেতরে গর্ত তৈরি করে ভিতরে লুকিয়ে থাকতো এই অবলা পশুগুলি। এলাকার কিছু মানুষ খুঁজে পেয়ে পশু গুলোকে হত্যার পরিকল্পনা করে। একপর্যায়ে তারা, পশুগুলো গর্তে থাকাকালীন অবস্থায় ভিতরে আগুন ঢুকিয়ে দিয়ে ইট দিয়ে মুখ বন্ধ করে দেয়। সারারাত জীবন বাঁচানোর জন্যে লড়ে শেষ রক্ষা পায়নি এই বোবা প্রাণীগুলি।
মৃত্যুর পর আবার লাঠি দিয়ে খুঁচিয়ে রাস্তায় নিয়ে আসা হয়েছে লোক দেখানোর জন্য। পশুগুলোকে হত্যা করে বীরত্বের পরিচয় দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, প্রকৃতির ভারসাম্য এভাবেই আমরাই নষ্ট করছি, আবার আমরাই নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করছি। কোন অপরাধে এদের নির্মমভাবে প্রাণ দিতে হলো..? লজ্জা হয় খুব, একবার ভাবুনতো আমরা কোন পর্যায় নেমে গেছি..? আমরা কি সত্যিই সভ্য জাতি..? নাকি বর্বর জাতিতে রুপান্তরিত হয়েছি। মানুষ হয়ে জন্মে থাকলে মানবিক হওয়াটাও জরুরি।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও হত্যার সুষ্ঠু বিচার দাবি করছে স্থানীয় এলাকাবাসী।
এর বিচার নাহলে একদিন মানুষই মানুষকে কামড়ে খাবে, যদিও তার নজির ইতিমধ্যে প্রকাশ হওয়া শুরু করেছে। আসুন সবাই একত্রিত হয়ে প্রাণী হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই।


এ ক্যটাগরির আরো খবর..