× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

পশুদের মতো বেশি বাচ্চা জন্ম দেওয়া দেশ ও সমাজের জন্য খুবই বিপদজনক -ওয়াসিম রিজভি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ পশুদের মত একের পর এক বাচ্চা জন্ম দেয়া দেশ ও সমাজের জন্য খুবই বিপদজনক বলে মন্তব্য করলেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি।

সোমবার লখনউতে রিজভি বলেন, কিছু মানুষ এটা মেনে চলে যে সন্তানের জন্ম দেওয়া তাঁদের ভগবানের দান, আর সেটিকে বন্ধ করা উচিৎ নয়। কিন্তু তাঁদের এটা বোঝা উচিৎ যে, জানোয়ারের মতো সন্তানের জন্ম দেওয়া সমাজ আর ভারতের বর্ধিত জনসংখ্যার জন্য খুবই বিপদজনক। এদিন তিনি আরএসএস  এর প্রধান মোহন ভাগবতের  জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া বয়ানকে পুরোপুরিভাবে সমর্থন করেন।

তিনি আরো বলেন, যদি আপনার দুই সন্তান থাকে তাহলে তাঁদের ভালো শিক্ষা দিতে পারবেন। তাঁদের ভালো শিক্ষা দিয়ে তাঁদের ভবিষ্যৎ ভালো করতে পারবেন। বেশি বাচ্চার বোঝা আপনার পরিবারের জন্যও বিপদজনক হতে পারে। আর বর্ধিত জনসংখ্যা দেশের জন্যও বড় বিপদ।

রিজভি দুই সন্তান নীতিকে সমর্থন করে বলেন, যদি দুই সন্তান নিয়ে কোন আইন করা হয় তাহলে এর ফলে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে, আমাদের এটা বোঝা উচিৎ যে এই আইন গোটা ভারতের জন্য খুবই ভালো। বেশি সন্তানের বোঝা পরিবারের জন্যও বিপদজনক। দেশে দুই সন্তান আইন শীঘ্রই লাগু হওয়া দরকার।


এ ক্যটাগরির আরো খবর..