× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ

নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
পরীক্ষার্থীদের বিক্ষোভ

কোনো নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে ঢাকায় এসে তারা জানতে পারেন স্থগিতের খবর। এতে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল, টাঙানো হয়েছিল সিটপ্লান। কিন্তু পরীক্ষা শুরুর ঠিক ৩০ মিনিট আগে জানানো হয় পরীক্ষা স্থগিতের কথা। কেন্দ্রে এসে তারা জানতে পারেন এ খবর। মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডে কেয়ার ইনচার্জ পদের বাছাই করতে এ পরীক্ষা নেওয়ার কথা ছিল। এর প্রতিবাদে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রের আশপাশের এলাকা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তারা।

সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরীক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।

পরে পুলিশের উপস্থিতে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।

এ ব্যাপারে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-সচিব ফরিদা ইয়াসমিন বলেন, আমি জানি না কি কারণে স্থগিত করা হয়েছে, আমাকে শুধু বলা হয়েছে স্থগিত করতে। এই নিয়োগ পরীক্ষা সারাদেশেই স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

পরবর্তী তারিখ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় (https://mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে (https://dwa.gov.bd) জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..