পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে -তথ্য প্রতিমন্ত্রী

পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে -তথ্য প্রতিমন্ত্রী

চলমান করোনাকালীন সংকট ও বন্যায় বিপদাপন্ন কেউ যাতে অনাহারে না থাকে সে জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে। পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত এ তৎপরতা অব্যাহত থাকবে। বলেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।

আজ জামালপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত সরিষাবাড়ির কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একদিকে যেমন জনগণের জীবনমান ও অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য কাজ করছে তেমনি যে কোনো দুর্যোগে সমস্যাগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি সমাজের বিত্তবানদেরও জনগণের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।