বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তাণের গভীর শ্রদ্ধা নিবেদন।
আজ ১৭ মার্চ ২০২০ খ্রি. মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান।
জাতির পিতার প্রতিকৃতির বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানাতে পরিবেশ উপমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মিজানুল হক চৌধুরী এবং যুগ্মসচিব প্রশাসন ড. মোঃ আশফাকুল ইসলাম বাবুলসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ইতঃপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীপরিষদ সদস্যবর্গের সাথে জাতির পিতার প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।



