× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালতে ৮টি পরিবহনকে জরিমানা ও ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ

ACP
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০২২
ভ্রাম্যমান আদালতে ৮টি পরিবহনকে জরিমানা

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে ৮টি যানবাহনকে নগদ অর্থ জরিমানা ও ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ৩টি বাস ও ৫টি ট্রাকসহ মোট ৮টি যানবাহনের ড্রাইভারকে পৃথকভাবে মোট ৩হাজার ১০০টাকা জরিমানা করা হয়।

একই সময় অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টিকারী ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও।

এ সময় পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..