× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

যৌন হয়রানির দায়ে চিকিৎসকে শাস্তি না দিয়ে নার্সকে বদলি, দুমাস পরে মামলা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Rajshahi-Medical-College.jpg

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৮ জানুয়ারি হাসপাতালের আইসিইউ দায়িত্ব পালনকালে দায়িত্বরত চিকিৎসক মামুন-অর-রহমান নার্সকে যৌন হয়রানি করেন। যৌন নিপীড়নের ‘প্রতিকার চাওয়ায়’ উল্টো বদলির আদেশ হওয়া সেই নার্স বাধ্য হয়ে অবশেষে দু মাস পরে মামলা দায়ের করেছেন।

সোমবার (২২ মার্চ) সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন তিনি।

জানাযায়, ভুক্তভোগী ওই নার্স প্রায় ১০ মাস আগে সরকারি চাকরিতে ঢুকেছেন। গত ১৮ জানুয়ারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) দায়িত্ব পালন করছিলেন তিনি। সেখানে দায়িত্বরত চিকিৎসক মামুন-অর-রহমান তাকে যৌন হয়রানি করেন। পরদিন একই ঘটনা ঘটান তিনি।

বিষয়টি জানাজানি হলে গত ২০ জানুয়ারি চিকিৎসক মামুনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি ১০ ফেব্রুয়ারি হাসপাতাল পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়।

মামলার আসামির নাম মামুন-অর-রহমান। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। অবশ্য মামুন ছুটি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা করছেন। ওই কোর্স সম্পন্ন করতে এসেছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তিনি নার্সকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নার্স।

ভুক্তভোগী নার্সের ভাষ্য, যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক মামুনের বিরুদ্ধে আইনগত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ওই চিকিৎসককে ক্ষমা করে দেওয়ার সুপারিশ করেছে। প্রতিবেদনের একটি কপি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে পাঠান হাসপাতাল পরিচালক। ওই অধিদপ্তরও আলাদা একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত এখনও শেষ হয়নি।

এরই মধ্যে ১৮ মার্চ ওই নার্সকে চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি করা হয়। বদলি আদেশে স্বাক্ষর করেছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবদুল হাই ও মহাপরিচালক সিদ্দিকা আক্তার। ২৪ মার্চের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল। তাছাড়া তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরদিন বদলির আদেশ বাতিল করা হয়।

নার্সের পক্ষে ট্রাইব্যুনালে মামলার আবেদন দাখিল করেন আইনজীবী শারমীন কানিজ। তিনি বলেন, আদালত মামলার আবেদনটি গ্রহণ করেছেন। বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন বিচারক। আগামী ২০ এপ্রিল আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..