× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিআইডি

পরিবেশ অধিদপ্তরের দেশব্যাপী বিশেষ অভিযানে ১২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
নিষিদ্ধ পলিথিন জব্দ

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে আজ পরিবেশ অধিদপ্তর সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। দেশব্যাপী অভিযান: ১২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জরিমানা, কারখানা সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

চাঁদপুর, পিরোজপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও ঢাকা মহানগরের দারুস সালাম ও চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ০৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০৯টি মামলায় ২ লক্ষ ৬৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়। অভিযানে কয়েকটি বাজার, সুপারশপ ও দোকানে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে সিরাজগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায় ০৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১টি মামলায় ২৩ হাজার নয়শত টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। একইসাথে কয়েকজন গাড়িচালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী, পুরাতন ব্যাটারি হতে সীসা নিঃসরণ ও টায়ার পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, সাভার ও ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় ০২টি মামলায় ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ ও সাভারে বায়ুদূষণকারী ও অবৈধ ০৫টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও ঢাকা মহানগরের মিরপুর এলাকায় অবৈধ কারখানার বিরুদ্ধে ০১টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ০৫টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..