মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

জাতির পিতার ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মৌলভীবাজার-১ আসনে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম স়ংগঠক হিসেবে দেশমাতৃকার মুক্তিসংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন গর্বিত সূর্যসন্তানকে হারাল।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এমপি করোনায় আক্রান্ত হয়ে আমেরিকা নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্হানীয় সময় সন্ধ্যা ৬ টার সময় মৃত্যুবরন করেন (ইন্নাল্লিলাহি —– রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।