বগুড়ায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

বগুড়ায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
সুব্রত ঘোষ,  বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ  বগুড়া শহরের মালগ্রাম এলাকা থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মালগ্রাম চারতলা মোড় এলাকার একটি গলি থেকে লুনা নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। লুনা বগুড়া শহরের খান্দার এলাকার  ফজলুর রহমানের মেয়ে এবং ঠনঠনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
জানা গেছে, লুনা বিকেলে বন্ধু দের সাথে বাড়ীর পাশেই খেলা ধুলা করছিল। এসময় কে বা কারা লুনাকে কৌশলে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে শিশু লুনাকে প্রতিবেশীদের বাড়ীর পাশাপাশি বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে আশপাশের এলাকায় মাইকিং করা হয়। রাতে স্থানীয়রা শহরের মালগ্রাম এলাকার এক বাড়ির পাশের গলিতে লুনার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে  থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে লুনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরন করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের কোন কারণ জানা যায়নি। তবে শিশুর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।