পরিবার ও সমাজ হোক নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ দুর্গ

মধুখালী প্রতিনিধিঃ “পরিবার ও সমাজ হোক  নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ দুর্গ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় শিক্ষক, প্রশাসন, সুশিলসমাজ, সাংবদিক ও তৃণমুল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার  আখচাষী কল্যাণ সংস্থা ভবনে অনুষ্ঠিত হয়েছে।

মধুখালী শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের উপদেষ্টা মনোজ সাহা, মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. আলিউজ্জামান খোকন,এ্যাড. মানিক মজুমদার, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি হাজি আব্দুল মালেক সিকদার, পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, মধুখালী থানার এস আই মো. মনিরুজ্জামান খাঁন, মধুখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার এমি, প্রীতি কনা ভাদুড়ী, মোরশেদা আক্তার মিনা, রিজিয়া বেগমসহ প্রমুখ।

সভায় বক্তরা মধুখালীতে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সম্প্রতি ৮বছরের শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন। এছাড়া সম্প্রতি মধুখালী থানায় তিনটি মিথ্যা মামলা গ্রহণ করায় তার প্রতি ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানান।

ট্যাগ এ্যাড. মানিক মজুমদারনারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধেনারী নির্যাতননারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমপুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারপ্রীতি কনা ভাদুড়ীবাল্য বিবাহ প্রতিরোধমতবিনিময় সভামধুখালী থানার এস আই মো. মনিরুজ্জামান খাঁনমধুখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলালমধুখালীতে মহিলা পরিষদমধুখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভামহিলা পরিষদমহিলা পরিষদের উপদেষ্টা মনোজ সাহামহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার এমিমানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. আলিউজ্জামান খোকনশিশু নির্যাতন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।