× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

পরিত্যক্ত কয়লাখনিতে আণবিক হাইড্রোজেন আবিষ্কার: বিশ্ব দরবারে গুরুত্ব বাড়বে ফ্রান্সের

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
france

সাদা হাইড্রোজেন হল প্রাকৃতিক হাইড্রোজেন। যা সোনালি হাইড্রোজেন নামেও পরিচিত। ফ্রান্সের উত্তর-পূর্বে লোরেন এলাকায় একটি পরিত্যক্ত কয়লাখনিতে গবেষণা চালাচ্ছিলেন লোরেন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। মূলত মিথেন গ্যাসের সন্ধান করছিলেন ওই গবেষকেরা।  ওই পরিত্যক্ত কয়লাখনিতে মিথেন থাকলেও তা কত পরিমাণে রয়েছে, তা জানতেও উৎসুক ছিলেন গবেষকরা। তবে গবেষকরা ওই কয়লাখনিতে তেমন ভাবে মিথেন খুঁজে পাননি। তার পরিবর্তে তাদের হাতে যা এসেছে, তা আরও মূল্যবান। আরও গুরুত্বপূর্ণ। সে দেশের উত্তর-পূর্বের ওই পরিত্যক্ত কয়লাখনিতে সাদা হাইড্রোজেনের খোঁজ পেয়েছেন ওই গবেষকরা। যা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সাদা হাইড্রোজেনের ভান্ডার হতে পারে বলে গবেষকরা মনে করছেন।

লোরেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অনুমান সঠিক হলে, ওই অঞ্চলে মোট ৪৬০ লক্ষ টন সাদা হাইড্রোজেন মজুত রয়েছে, যা ইউরোপে পরিবেশে দূষণ সৃষ্টি করতে পারে এমন জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে নিষ্কৃতি দিতে পারে।

লোরেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অনুমান, লোরেনের ওই পরিত্যক্ত কয়লাখনিতে যে প্রাকৃতিক হাইড্রোজেনের ভান্ডার রয়েছে, তা পৃথিবীর মধ্যে সব থেকে বড়। এই হাইড্রোজেন ব্যবহার করা যেতে পারেও মনে করছেন বিজ্ঞানীরা। আর তা হলে ফ্রান্স-সহ ইউরোপীয় ইউনিয়নের সব দেশের শক্তির চাহিদা সহজেই পূরণ হতে পারে। গুরুত্ব বাড়তে পারে ফ্রান্সের।

কিন্তু সাদা হাইড্রোজেন কী? সাদা হাইড্রোজেন হল প্রাকৃতিক হাইড্রোজেন যা সোনালি হাইড্রোজেন নামেও পরিচিত। প্রাকৃতিক ভাবে সৃষ্ট এই আণবিক হাইড্রোজেন পৃথিবীর বুকে পাওয়া যায়। মূলত ভূগর্ভস্থ জলাধারে এই প্রাকৃতিক হাইড্রোজেনের অস্তিত্ব লক্ষ করা যায়। গবেষণাগার বা শিল্পে উত্পাদিত হাইড্রোজেনের থেকে প্রাকৃতিক হাইড্রোজেন অনেক আলাদা। পুনর্ব্যবহারযোগ্য শক্তির উত্স থেকে জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সবুজ হাইড্রোজেন তৈরি হয়। অন্য দিকে ধূসর, বাদামি এবং কালো হাইড্রোজেন তৈরি হয় জীবাশ্ম উত্স থেকে। এই সব হাইড্রোজেন উৎপন্ন করার সময় কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকারক। এ ছাড়া আরও অনেক ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস এই হাইড্রোজেনগুলি উৎপাদনের সময় নির্গমন হয়।

তবে প্রাকৃতিক হাইড্রোজেন পুনর্ব্যবহারযোগ্য। এই হাইড্রোজেন দূষণের সৃষ্টি করে না। আর সেই কারণেই এই হাইড্রোজেনকে ‘সাদা’ বলা হয়। পাশাপাশি কারখানায় তৈরি হাইড্রোজেন তৈরিতে যে খরচ হয়, প্রাকৃতিক হাইড্রোজেনের ক্ষেত্রে তেমন কোনও সম্ভাবনা নেই। খুব কম খরচেই এই হাইড্রোজেন সংগ্রহ করে ব্যবহার করা যায়। ভবিষ্যতে সাদা হাইড্রোজেনের একটি গুরুত্বপূর্ণ এবং অফুরান শক্তির উৎস হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই এই হাইড্রোজেনের এত মূল্যবান। কিন্তু সাদা হাইড্রোজেন প্রকৃতিতে এতই কম পরিমাণে পাওয়া যায় যে, তা ব্যবহারের সুযোগ খুবই কম।

লোরেনের পরিত্যক্ত কয়লাখনি ছাড়াও ফ্রান্সে আরও বেশ কিছু জায়গায় সাদা হাইড্রোজেনের খোঁজ পাওয়া গিয়েছে। ভূবিজ্ঞানী অ্যালাইন প্রিঞ্জোফার এবং এরিক ডারভিল মালি আমেরিকা এবং মালিতে অনেকগুলি ভূগর্ভস্থ জলাধার থেকে প্রাকৃতিক হাইড্রোজেনের খোঁজ পেয়েছেন। তবে সেই হাইড্রোজেন সে ভাবে ব্যবহার করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..