পরাজয় বুঝতে পেরে পিছু হটেছে আওয়ামীলীগ

বিশেষ প্রতিবেদকঃ  ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের পরাজয় বুঝতে পেরে আওয়ামী লীগ পিছু হটেছে। ইনশা আল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের পরাজয় হবে এবং বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় আসবে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রতিহিংসার রাজনীতি বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকারশীর্ষক আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

খসরু আরো বলেন, ‘সরকার কোর্টের ওপর বন্দুক রেখে একের পর অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে হাইকোর্টের মাধ্যমে নির্বাচন বন্ধ করেছে।

সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু আরো বলেন, ‘ডিএনসিসির নির্বাচনী তফসিল ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। স্ট্যান্ডিং কমিটির (স্থায়ী কমিটি) মিটিংয়ের মাধ্যমে আমরাই প্রথম মেয়র পদপ্রার্থী ঘোষণা করেছিলাম। উত্তরে নেতাকর্মী মাঠে নেমে পড়েছিল নির্বাচনের জন্য। কিন্তু আওয়ামী লীগ তাদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বন্ধ করে দিয়েছে কোর্টের মাধ্যমে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।