× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিশ্রি।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে সংক্ষিপ্ত সফরে আজ সোমবার ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন ভারতের পররাষ্ট্রসচিব। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। পরে দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়।

এর আগে সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাবেন ভারতের পররাষ্ট্র সচিব।

আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..