× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ  পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। শনিবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। খবর পার্সটুডে।

আইএইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিকল্প জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে চীন সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে তাতে চীন আগামী ২০ বছরের মধ্যে পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।

এ সময়ের মধ্যে চীন পরমাণু শক্তির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক দেশে পরিণত হবে। আর তখন চীন বর্তমানের চেয়ে তিনগুণ পরমাণু সক্ষমতা বাড়াবে।

ফাতিহ বিরল বলেন, ‘চীন খুব শক্তিশালীভাবে এগিয়ে আসছে। বর্তমানে ৬০টি পরমাণু কেন্দ্র নির্মাণাধীন রয়েছে যার এক-তৃতীয়াংশ চীনে তৈরি হচ্ছে। ফলে খুব তাড়াতাড়ি আমরা চীনকে বিশ্বের এক নম্বর পরমাণু শক্তি হিসেবে দেখব।’

তিনি আরও বলেন, ১৯৬০’র দশক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান পরমাণু শক্তির স্থান দখল করেছিলো। কিন্তু দুটি ঘটনা তাকে সে স্থান থেকে সরিয়ে দেবে। এর একটি হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্র তেমন বেশি পরমাণু স্থাপনা নির্মাণ করেনি। আর দ্বিতীয়টি হচ্ছে আমেরিকার হাতে বর্তমানে যেসব পরমাণু স্থাপনা রয়েছে তা সারাজীবনের জন্য নয়। এ ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি শতকরা ২০ ভাগ থেকে ৭ ভাগে কমে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..