× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ফাঁস হল ইরানের পরমাণু প্রস্তুতির গোপন চিঠি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ফাঁস হল ইরানের পরমাণু প্রস্তুতির গোপন চিঠি। চিঠি হতে পাওয়া তথ্য অনুযায়ী ইরান কর্তৃপক্ষ সেদেশের প্রধান পরমাণু বিজ্ঞানীকে ওয়ারহেডের উপযুক্ত প্যারামিটারে নিউক্লিয়ার প্রস্তুতের অনুরোধ করেছেন । চিঠি টা ২০১৮ সালের বলে দাবি করা হয়।

এক বিশেষ অভিযানে ইজরায়েলের এজেন্টরা চিঠিটি উদ্ধার করেছিলেন বলে জানা গিয়েছে। ২০০২ সালের ২৮ নভেম্বর তারিখ দেওয়া চিঠিতে ইরানের উচ্চ পর্যায়ে থেকে প্রধান পরমাণু বিজ্ঞানীকে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড উপযোগী পরমাণু প্রস্তুতের অনুরোধের উল্লেখ রয়েছে। প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ চিঠিটির ওপরে উল্লেখ করেন, বর্তমানে বিষয়টি প্রক্রিয়াধীন। যদিও এই চিঠির ব্যাপারে ইরান এখনও কিছু জানায়নি।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, আগের থেকে অনেক বেশি ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। ২০১৫-র পরমাণু চুক্তির আগে যে পরিমাণ ইউরেনিয়াম ছিল, বর্তমানে আর থেকে অনেক বেশি আছে বলে জানিয়েছেন। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি সই করার আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করত ইরান, বর্তমানে তার থেকেও বেশি করা হচ্ছে। সম্প্রতি, এক ভাষণে এমনটাই জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ‘চুক্তিতে পৌঁছানোর আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতাম, বর্তমানে তার চেয়েও বেশি করা হচ্ছে।  ইরানের বিরুদ্ধে চাপ বাড়লেও নিজেদের এগিয়ে যাওয়ার পথ অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..