ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে পরকীয়া জেরে এক গৃহবধূ অন্তঃসত্ত্ব হয়ে পরেছে বলে ঐ নারী অভিযোগ করেছেন। এই ঘটনায় ঐ গৃহবধূ অভিযুক্ত মিরাজসহ সাতজনকে আসামী করে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে চরফ্যাশন থানায় ভিকটিম গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে এ মামলা দায়ের করা হয়।
মামলা ও ভিকটিম সূত্র জানান, উপজেলা আছলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় এক গৃহবধূ ও যুবক পরকীয়ায় আসক্ত হয়ে মন-দেয়া নেয়ার এক পর্যায়ে অন্তঃসত্ত্ব হয়ে পরেন গৃহবধূ। গৃহবধূ অন্তঃসত্ত্বার খবরে গাঁ ঢাকা দেয়া পরকীয়া প্রেমিক মিরাজ। এদিকে অন্তঃসত্ত্ব সন্তানের পরিচয় পেতে ভিকটিম গৃহবধূ সমাজ প্রতিদের দ্বারে দ্বারে দীর্ঘ দিন ঘুরার পর অবশেষে চরফ্যাশন থানায় পুলিশ বৃহম্পতিবার মামলা গ্রহণ করেছেন।
ভিকটিম আরো জানায়, উপজেলার আসলামপুর ৯নং ওয়ার্ডের অলিউল্যাহ ছেলে মিরাজ(২২) গৃহবধূর পাশের বাড়ী হওয়া পরিচয় ছিল। তাদের মধ্যে কথোপকথোন হলেও তখন শারিরীক কোন সম্পর্ক হয়নি। এর মধ্যে ঐ কন্যার অন্যত্রে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। তারা স্বামী স্ত্রী হিসাবে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। মিরাজ ঢাকায় গিয়ে গৃহবধূর বাসা খোঁজ করে মোবাইল নাম্বার সংগ্রহ করেন।
শুরু হয় তাদের মধ্যে কথাবার্তা। এক পর্যায়ে গড়ে উঠে সম্পর্ক সেই থেকে শুরু হয় অবৈধ শারীরিক সম্পর্ক। সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে বিভাধ বাধে। মিরাজ ভিকটিম গৃহবধূকে বিবাহ করার আশ্বাস দিলে গৃহবধূ মিরাজের কথা মত স্বামীকে তালাক দেয়। তাদের বাসায় গিয়ে গোপনে গোপনে বিবাহের প্রলোভন মিরাজ মিলা-মেশা শুরু করে। এক পর্যায় ভিকটিম গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গৃহবধূ অন্তঃসত্ত্বার বিষয়টি মিরাজকে জানালে মিরাজ গাঁ ঢাকা দেয়।
বিষয়টি স্থানীয় জানাজানি হলে আসলামপুর আ’লীগের সভাপতি ও অজিউল্যাহ মেম্বারসহ কয়েকজনে ফয়সালার জন্যে দেন দরবার করে ব্যর্থ হয়েছে বলে গৃহবধূর পরিবারের অভিযোগ।
এদিকে আসলামপুর আ’লীগ সভাপতি নুরে আলম মাষ্টার এ ঘটনায় তার জড়িত থাকার খবর অস্বীকার করে বলেন, আমি অসুস্থ্য বিষয়টি অজিউল্যাহ মেম্বার ফয়সালার চেষ্টা করেছেন।
ভিকটিক গৃহবধূর মা এই জানান, আমি ১৫ জুন থানায় অভিযোগ করেছি। ওসি স্যারে ২৪ তারিখে আবারও আমাদের কাছ থেকে আবেদন নিয়েছেন। তার পর কি হয়েছে আমি জানিনা?
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন বলেন, এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিকটিম গৃহবধূ বাদী হয়ে মিরাজসহ সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে ২৫ জুন বৃহম্পতিবার মামলা একটি মামলা দায়ের করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।