বগুড়ায় পরকিয়ায় ৫৫ ও ৫০ বছরের বৃদ্ধ ও বৃদ্ধা উধাও

অমৃত ঘোষ, বগুড়াঃ প্রেম মানে না কোন বয়স, প্রেম মানে না কোন জাতী- সমাজ। যদি হয় পরকিয়া তাহলে তো আর কোন কথাই নেই। পরকিয়ার কারনে আজ হাজারো সংসার নষ্ট হচ্ছে বিভিন পরিবারে।
বগুড়ার নন্দীগ্রামে পরকীয়া প্রেমের টানে ৫৫ বছরের বৃদ্ধের সাথে ৫০ বছরের বৃদ্ধা উধাও হয়ে গেছে। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১০ফেব্রুয়ারি উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দারহাট গ্রামে।
জানা গেছে,  উপজেলার ধুন্দার হাট গ্রামের মৃত ওসিম উদ্দিনের ছেলে আব্দুর সামাদ (৫৫) প্রায় ৩২-৩৩ বছর আগে তার স্ত্রী প্রতিবেশী মৃত হাছেন আলীর মেয়ে শাহানাজ বিবি (৫০) কে সামাজিকভাবে বিয়ে করে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে ছাড়াও নাতি-নাতনী রয়েছে।
অপরদিকে প্রতিবেশী মৃত জব্বার আলীর ছেলে ইব্রাহীম আলী (৫৫) এর সাথে ওই বৃদ্ধার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। তার ঘরেও ছেলে-মেয়ে ও নাতি-নাতনী রয়েছে। সেই প্রেমের জের ধরে গত ১০ জানুয়ারী দুজনে উধাও হয়ে যায়।এ ঘটনায় বৃদ্ধার স্বামী নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বৃদ্ধ-বৃদ্ধার প্রেমকাহিনী এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।