ঈদের নতুন পোশাক তৈরিতে ব্যস্ত দরজিরা

রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি:তাং:০৩-০৬-১৯ ক’দিন পরই ঈদুল ফিতর। আর ঈদের আনন্দ শতভাগ উপভোগ করতে নতুন পোশাকের কোনো বিকল্প নেই। তাইতো নতুন পোশাক তৈরিতে ব্যস্ত অনেকেই। এরইমধ্যে অনেকেই গজ কাপড় কিনে পছন্দের ডিজাইনের পোশাক বানাতে দর্জি বাড়িতে ভিড় করছেন।
বিশেষ করে নারীরা নিজেকে সাজাতে গজ কাপড় নিয়ে ছুটছেন দর্জিবাড়িতে। কাপড়ের রং আর শেপ মিলিয়ে অনেকেই লেইছ কিনছেন। সেই সঙ্গে ম্যাচিং করে ওড়না, সালোয়ার তো আছেই। তাই ভিরভাট্টা এড়াতে শহরের অলিগলিসহ বিভিন্ন মার্কেটের টেইলার্সগুলোতে অর্ডার দিচ্ছেন অনেকে। তবে এখন বেশিরভাগ দর্জি দোকানে পোশাক তৈরির অর্ডার নেয়া প্রায় শেষ। অর্ডারি কাজ শেষ করতে হিমশিম খাচ্ছেন কারিগররা। দিন-রাত কাটিং ও ডিজাইন তৈরিতে ব্যস্ত তারা।
কুড়িগ্রাম শহরের কাপড়ের বাজারসহ শহরের অন্য বিপণী বিতানগুলোতে দেশি সুতি কাপড়ের পাশাপাশি নানা রকমের কাপড় পাওয়া যাচ্ছে। গজ কাপড়ের দোকানে এবার তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে কাতান, সিল্ক জর্জেট, প্রিন্টের জর্জেট, লিলেন, খাদি, অরগেন্ডির সঙ্গে চুমকি আর সুতার কাজের চিকেন জুটকটন। এসব কাপড়ের মধ্যে গার্জিয়াস বানাতে কাতানের তুলনা নেই।
এদিকে কাপড়ের কেনাকাটায় জেলার অন্যতম বৃহৎ বাজার গুলোতে রোজার আগে থেকেই থানকাপড়, শাড়ি, সালোয়ার কামিজের কাপড়, বোরকার কাপড়, বিছানার চাদর, পর্দাসহ সব ধরনের কাপড় ও লুঙ্গি বিক্রি শুরু হয়।
এদিকে শহরের টেইলার্সগুলোতে ঘুরে দেখা যায় পোশাক তৈরির অর্ডার দিতে মেয়েদের উপচেপড়া ভিড়। তাদের মধ্যে কেউ কেউ নিয়মিত ক্রেতা, তারপরও ঈদ উপলক্ষ্যে এখন সিরিয়াল পাওয়াটাই কঠিন।
 ফুলবাড়ী টেইলার্সের মালিক মোঃ সাইদুল ইসলাম বলেন, গরমের কারনে সুতি পোশাকের ফরমায়েশ বেশি মিলছে এখন। সালোয়ার কামিজ তৈরিতে ২৫০ টাকা থেকে শুরু করে পোষাকের নকশা ও কাপড়ের প্রকারভেদে মজুরি ভিন্ন রয়েছে।
এছাড়াও কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার সদরে এ্যপেক্স শোরুমের মালিক মোঃ এরশাদুল আলম বলেন ক্রেতাদের সাধ্যের মধ্যে পোশাকের সাথে মিলিয়ে নিচ্ছেন তাদের পছন্দের জুতা এর মধ্যে এবার ঈদে চলতেছে fly by apex, এপেক্স, লোপার,মেদের নিনোরশি,এবং বাচ্চাদের টুইংকেলার ইত্যাদি।  সব মিলিয়ে আসছে ঈদের আনন্দ শতভাগ উপভোগ করতে পোশাকের দিকে ঝুঁকছে সবাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।