মেহের আমজাদ, মেহেরপুর (২৯-০৯-১৭): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,র্যালী,কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ সূচনা করা হয় । এর পরপরই মেহেরপুর -১ আসনের এমপি’র বাসভবনের সামনে থেকে একটি র্যালী বের করা হয় ।
র্যালীটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় । র্যালী শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে কেক কাটা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি কুতুবউদ্দীন আহম্মেদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আকবর জালাল । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র নেতা ইমন, জুলকার নাইন প্রমুখ।



