× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

পিআইডি

পবিত্র শবেবরাত আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
পবিত্র শবেবরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

পবিত্র শবেবরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। তাই এ রাতকে সৌভাগ্যময় রজনি হিসেবে বিশ্বাস করা হয়। বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র শবেবরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পবিত্র শবেবরাত উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আমি শুভেচ্ছা জানাই। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবেবরাত হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন।

মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।

আসুন, পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।

সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন। আমীন।”


এ ক্যটাগরির আরো খবর..