× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ডেস্ক

পদ্মা সেতু ঘুরে দেখেছেন ভুটানের রাজা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
পদ্মা সেতু

পদ্মা সেতু ঘুরে দেখেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

আজ বুধবার (২৭ মার্চ) সকালে পদ্মা সেতু পার হওয়ার সময় তিনি সেতুর মাঝামাঝি গাড়ি থেকে নেমে পড়েন। এরপর পদ্মা সেতুতে কিছুসময় হাঁটেন ভুটানের রাজা।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রজব আলী জানান, বুধবার সকালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের গাড়িবহর মাওয়ায় সেতুর সার্ভিস এরিয়া-২ পৌঁছালে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তাদের অভ্যর্থনা জানান। এরপর জাজিরার পথে রওনা হওয়ার পর সেতুর মাঝামাঝি ১৮ নম্বর পিয়ারের কাছে গাড়ি থামিয়ে নেমে পড়েন ভুটানের রাজা। এরপর ১০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন এবং বসন্তের রোদের মধ্যে হেঁটে পদ্মাসেতু ও প্রমত্তা পদ্মার রূপ উপভোগ করেন।

এ সময় ভুটানের রাজা ও তার সঙ্গে আসা দেশটির প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ভুটানের রাজার আগমন উপলক্ষে এদিন পুরো সড়ক পথে নিরাপত্তা জোরদার করা হয়।

চারদিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার ঢাকায় পৌঁছান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। যেখানে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং একটি চুক্তি নবায়ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..