× Banner
সর্বশেষ
কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পদ্মা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
পদ্মা সেতুর নিরাপত্তা

পদ্মা নদীতে অতিরিক্ত স্রোতের মধ্যে পদ্মা সেতুর কাজ চলছে। স্রোতের কারণে পদ্মা সেতুতে স্প্যান বসানো যাচ্ছে না। ফেরিগুলো চরে গিয়ে আটকে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, রাতে যদি ফেরি চলাচল চালু থাকে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই সরকার চায় না খেয়ালীপনার কারণে পদ্মা সেতুর কর্মকাণ্ড ব্যাহত হোক, ক্ষতিগ্রস্ত হোক। যে কারণে পদ্মা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ শনিবার ২৯ আগস্ট দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদিতে পুষ্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মো. জালালউদ্দিন উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পাটগাতী লঞ্চঘাট পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..