× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পিঁ আই ডি

পদ্মা সেতুর চেয়ে শিক্ষায় বড় প্রকল্প নেয়া হবে -শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
শিক্ষায় বড় প্রকল্প

ভবিষ্যতে শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেয়া হবে। সে প্রকল্প  শুধু অবকামোগত হবে না। শিক্ষার মান উন্নয়ন,  শিক্ষকদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদানের জন্য এই প্রকল্প নেয়া হবে। বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মন্ত্রী আজ রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে  রাজশাহী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শফিকুর রহমান বাদশা এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের প্রধান সমন্বয়ক ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, সকলকে সাথে নিয়ে শিক্ষার সকল সমাস্যার সমাধানের চেষ্টা করা হবে। নতুন কারিকুলাম নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,  চাকরি দাতারা এখন ফলাফল দেখে অথবা সনদ দেখে চাকরি দিতে চায় না।  চাকরি দাতারা এখন দক্ষতা দেখতে চায়। ফলাফল ও  মুখস্থ নির্ভর শিক্ষায়  শিক্ষার্থীরা হয়তো ভালো ফলাফল করে কিন্তু দক্ষ হয় না। নতুন কারিকুলাম দক্ষতানির্ভর শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন  পরবর্তী প্রজন্মকে দক্ষ করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..