× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ডেস্ক

পদ্মা ব্যারাজ নির্মাণ ও বরেন্দ্র উন্নয়ন প্রকল্প পুনরায় সচল করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
বরেন্দ্র উন্নয়ন প্রকল্প

আমাদের দল বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীর ওপর উজানে ভারতের ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণ ও মৃতপ্রায় বরেন্দ্র উন্নয়ন প্রকল্প পুনরায় সচল করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, পদ্মা নদীতে কোনো পানি নেই। বহু মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন করতে চাই, পদ্মা নদীকে খনন করতে চাই।

এ ছাড়া আমের জন্য হিমাগার তৈরি, আইটি পার্ককে সচল, ভোকেশনাল ইন্সটিটিউট গড়া, শিক্ষিতদের স্বাবলম্বী করা, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল তৈরি, কৃষককে কৃষি কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, বিশেষ সহায়তায় মিল-ফ্যাক্টরি গড়ে তোলার পাশাপাশি কৃষিনির্ভর শিল্পায়ন গড়ে তুলতে চান বিএনপির চেয়ারম্যান।

তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো ঝগড়া, ফ্যাসাদ ও বিবাদের মধ্যে যেতে চাই না। সেজন্য আমরা সমালোচনা করছি না। সমালোচনা করে পেট ভরবে না।

তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। এবারও আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কীভাবে ভোটকে ক্ষতিগ্রস্ত করা যায়, ভোটকে বাধাগ্রস্ত করা যায়। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে—যাতে কেউ ভোট বানচাল করতে না পারে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সঠিক ও সুষ্ঠু তদন্ত করুন। বিএনপির কোনো ভূমিকা থাকলেও আমরা সহাযোগিতা-সাহায্য করব। কিন্তু সঠিক সুষ্ঠু তদন্ত হতে হবে। সেই অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে করতে হবে। কিন্তু সেটা সঠিক সুষ্ঠু-তদন্ত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..