× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

পদ্মায় ধরা পড়লো ১৭ কেজি ওজনের কাতলা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/fish-11.jpg

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। এক হাজার ২৬০ টাকা কেজি দরে ২১ হাজার ৪২০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

২১শে মার্চ রোববার গভীর রাতে রফিক মাদবর নামের এক জেলের জালে ওই কাতলা মাছটি ধরা পড়ে।

জানা যায়, রোববার গভীর রাতে মাঝ পদ্মার লৌহজং উপজেলার শরীয়তপুর টার্নিং পয়েন্ট এলাকা থেকে জেলে রফিক মাছটি ধরেন। তিনি মাছটি মাওয়া  মৎস্য ব্যবসায়ী মো. জুয়েল মিয়ার কাছে ২১ হাজার ৪২০ টাকায় বিক্রি করেছেন।

জেলে রফিক মাদবর বলেন, গভীর রাতে জাল ফেলার কিছু সময় অপেক্ষা করি। হঠাৎ জালে জোরে ধাক্কা অনুভব করি। তখনই বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি বড় একটি কাতলা মাছ। মাওয়া আড়ত ঘাট এলাকার মাছ ব্যবসায়ী জুয়েল এক হাজার ২৬০ টাকা কেজি দরে ২১ হাজার ৪২০ টাকায় মাছটি কিনে নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বলেন, নদীতে এখন মাঝেমধ্যে বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে। তবে ১৭ কেজির এত বড় কাতলা খুব একটা ধরা পড়ে না।


এ ক্যটাগরির আরো খবর..