× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

শিমুলিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার ভাঙনে বিলীন খাবার হোটেল

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
পদ্মার ভাঙনে বিলীন খাবার হোটেল

শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে খাবার হোটেল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফের পদ্মার ভাঙন শুরু হয়েছে। পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে  নবনির্মিত পদ্মা নামের একটি খাবারের হোটেল। এ নিয়ে শিমুলিয়া ফেরিঘাটটি এ বছর তিন দফা ভাঙনের কবলে পড়লো।

জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে প্রথম ভাঙনে  দোকানটির অর্ধেক অংশ নদীতে চলে যায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে পুরোপুরি বিলীন হয়ে যায় খাবার হোটেলটি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনর (বিআইডব্লিউটিসি) মাওয়া ম্যানেজার (বাণিজ্য) মো. সাফায়াত হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া তিন নম্বর ঘাট এলাকায় দেখা দেয় পদ্মার আকস্মিক ভাঙন। ভাঙনে মুহূর্তেই খাবারের হোটেলসহ একাংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এবং কয়েকটি জায়গায় ফাটল দেখা দেয়। ভাঙন আতংকে শিমুলিয়া তিন নাম্বার ফেরি ঘাট বন্ধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..