× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

ডেস্ক

পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
বিপৎসীমার উপরে পদ্মা

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে, ফলে জেগে ওঠা চরগুলো তলিয়ে গেছে। চরবাসীরা গবাদিপশু ও মালপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য লোকালয়ে চলে যাচ্ছেন।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটারের মাত্র ০ দশমিক ৬৬ মিটার নিচে। গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ০ দশমিক ১৭ মিটার। পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ পরিদর্শন বন্ধ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং নদীর তীরের ব্যবসায়ীদের সরতে বলেছে।

পাউবো সূত্র জানায়, ২৪ জুলাই থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। সেদিন পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩৫ মিটার। পরে কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে আবার বৃদ্ধি শুরু হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে। এর ফলে চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে, গবাদিপশু ও মালপত্র সরিয়ে লোকালয়ে নিয়ে যাচ্ছেন বাসিন্দারা।

চর খিদিরপুরের বাসিন্দা গাজী তরিকুল ইসলাম বলেন, ‘পানি বেড়ে চরগুলো ডুবে গেছে। অধিকাংশ মানুষ লোকালয়ে চলে এসেছে, গবাদিপশুর জন্য খাবারের সংকট দেখা দিয়েছে।’

স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, ‘প্রতিদিনই পানি বাড়ছে। মানুষ নৌকায় করে মালামাল সরিয়ে নিচ্ছে—কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ ভাড়া বাসায় উঠছেন। যাদের গবাদিপশু আছে তারা সবচেয়ে বেশি সমস্যায় আছেন, এখনও অনেক পশু চরে রয়ে গেছে।’

পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সদস্য মো. সহিদুল বলেন, ‘বেশ কয়েকটি চর তলিয়ে গেছে, অনেকের বাড়ির কাছাকাছি পানি চলে এসেছে। গবাদিপশু সরানো নিয়েই সবচেয়ে বেশি দুর্ভোগ।’

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গেজ রিডার এনামুল হক বলেন, সোমবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমার একেবারে কাছাকাছি।


এ ক্যটাগরির আরো খবর..