× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

পদত্যাগ না করেই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন উপজেলা চেয়ারম্যান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানরা পদত্যাগ না করে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ পাচ্ছেন। এছাড়া অবসরের পরপরই উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন সরকারি কর্মকর্তারাও। জানালেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এই সিদ্ধান্তের কথা তিনি জানান।

হেলালুদ্দীন আহমদ জানান, আইনকানুনের ভিত্তিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান যারা পদে আছেন, সিদ্ধান্ত হয়েছে, তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস-চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না।

তিনি আরও বলেন, আরেকটি সিদ্ধান্ত হলো অনেক স্কুল-কলেজ সরকারি হয়েছে। সেসব প্রতিষ্ঠান সরকারি হয়েছে, কিন্তু ব্যক্তিরা সরকারি হন নাই। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে তাদের পদত্যাগ করতে হবে।

এ ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, বা জেলা পরিষদের মেম্বার যদি উপজেলা নির্বাচন করতে চান, তাহলে তাদেরও পদত্যাগ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..