× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পদত্যাগ করলেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

নিউজ ডেস্কঃ  পদত্যাগ করলেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি। ১৩ জুন বুধবার তার রাজনৈতিক দলের প্রধান বিদজিনা লিয়ানিসিলির সাথে মতের অমিল হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। খবর রয়টার্স, আল-জাজিরা।

জর্জিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে  গিওর্জি ভিরিকাশভিলি নিজের পদত্যাগ করার কথা জানান।

এ সময় তিনি বলেন, আমার দলীয় প্রধানের সাথে আমার কিছু মতের অমিল হয়েছে। তাই আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মতে এখনই সঠিক সময় তার আদেশে নতুন একটি ক্যাবিনেট গঠন করার।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ভিরিকাশভিলি জর্জিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার পদত্যাগের সাথে ক্যাবিনেটের বাকি সব সদস্যও পদত্যাগ করেছে। নতুন ক্যাবিনেটের গঠন করতে হবে আগামী ৭ দিনের মধ্যে। জর্জিয়ার ক্ষমতাসীন দল ‘জর্জিয়ান ড্রিম’ নতুন একটি ক্যাবিনেট সদস্যদের তালিকা তৈরি করে প্রেসিডেন্ট গিওর্জি মার্গায়েলাশিলির কাছে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবে।


এ ক্যটাগরির আরো খবর..