× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

পদচ্যুত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী হাবিব এসিদকে পদচ্যুত করেছেন তিউনিসিয়ার আইন প্রণেতারা। শনিবার তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হওয়ায় পদত্যাগে বাধ্য হচ্ছেন এসিদ।

২০১১ সালে প্রেসিডেন্ট  জয়নাল আবেদিন বেন আলীকে যখন উচ্ছেদ করা হয়, তখন তিউনিসিয়ায় বেকারত্বের হার ছিল সবচেয়ে বেশি। দেশটির প্রায় এক তৃতীয়াংশ তরুণই বেকার। প্রায় দুই বছর ক্ষমতায় থাকা হাবিব এসিদের ওপর দেশের অর্থনীতি পুর্নগঠনের চাপ ছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। গত মাসে প্রেসিডেন্ট বেজি সাইদ এসিবসি অর্থনীতির গতি ফেরাতে জাতীয় ঐক্যের সরকার গঠনের ডাক দিয়েছিলেন। ওই সময়ই হাবিব এসিদের ওপর পদত্যাগের চাপ আসতে শুরু করে।

শনিবার পার্লামেন্টের ১৮৮ জন সদস্য হাবিবের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। আর হাবিবের পক্ষে ভোট দিয়েছেন মাত্র তিনজন সদস্য। পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন তা নিয়ে সোমবার দলগুলোর মধ্যে আলোচনা শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..