× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

পত্নীতলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঈসমাইল হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় ১শত জন নেতাকর্মী তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সেই সাথে অভিযোগের অনুলিপি তাঁরা রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে প্রদান করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জনা গেছে, উপজেলার ১০ নং আমাইড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ঈসমাইল হোসেন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে ব্যাপক অনিয়ম-দূর্নীতিতে জড়িয়ে পড়েন। দল ক্ষমতায় থাকার সুবাদে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে যা খুশি তাই করেন। তাঁর বিরূদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো- সিধাতৈল মাজারের উন্নয়ন কল্পে বরাদ্দকৃত দুই টন চাল অত্নসাত, আমাইড় ,নোটবাটি. সিধাতৈল ও অষ্টমাত্রাই মৌজায় সরকারি ৪টি খাস পুকুর জবর দখল, প্রায় ৫০ টি ডিপ টিউবওয়েল অপারেটরদের কাছ থেকে ১০ হাজার টাকা আদায়, সিধাতৈল গ্রামের জঙ্গলপাড়ায় বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে ৫৫ হাজার টাকা আত্নসাত, আশ্রয়ন-২ প্রকল্পের বিনামূল্যে বাড়ী করে দেওয়ার কথা বলে ৫শত২০জন গরীব মানুষের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা আদায় করে প্রায় ৫০লাখ টাকা আত্নসাত, কুন্দন উচ্চ বিদ্যালয়ে এক জন অফিস সহকারি ও এক জন নৈশ্য প্রহরী নিয়োগ দিয়ে ১০ লাখ টাকার নিয়োগ বানিজ্য, নোটবাটি, নান্দাশ মাদরাসার কর্মচারি নিয়োগের জন্য অগ্রিম ২ লাখ টাকা গ্রহণ, স্থানীয় এমপির নাম ভেঙ্গে অষ্টমাত্রাই গ্রামের হামিদুলের ছেলে নাজমুল হেসেনকে  অষ্টমাত্রাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নৈশ্য প্রহরী পদে চাকুরীর দেয়ার কথা বলে ২লাখ ৫০হাজার টাকা আদায়, সুবলডাঙ্গা মাজারের ১টন গম ও কবরস্থানের ২টন চাল আত্নসাত করা।

এছাড়াও ভিজিএফের ৩৫ বস্তা চাল মাতাজি হাটে খোলা বাজারে বিক্রি করেন তিনি। সিধাতৈল মাদক স্পটগুলো থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা,,প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতার উপকারভোগী নির্বাচনের জন্য তিনি বাধ্যতামুলকভাবে জনপ্রতি ৫ হাজার টাকা করে আদায় করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তাঁর এ সকল অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ পাওয়া গেছে এই চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযোগকারীদের কয়েকজন এই প্রতিবেদককে জানান, চেয়ারম্যান ক্ষমতার দাপটে ইউনিয়ন বাসীকে জিম্মি করে রেখেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। দলের ক্ষতি হয় এমন কোন কিছুই মেনে নেয়া হবে না। তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিফ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত আমাইড় ইউনিয়নের চেয়ারম্যান মো. ঈসমাইল হোসেনের মতামত জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে বিতর্কিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..