পত্নীতলায় আশ্রয়ন প্রকল্প-২ এর অনিয়মের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন

মো. আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আশ্রয়ন প্রকল্প-২ এর গৃহ নির্মাণে অনিয়ম শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের উদ্যোগে রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব সোয়াইব আহমেদকে প্রধান করে ১ (এক) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে গত ১৮/১০/২০১৮ তারিখে তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসক হতে উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামকে পত্র প্রেরণ করা হয়েছে।

রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব সোয়াইব আহমেদের নির্দেশে গত ২২/১০/২০১৮ তারিখে উপজেলা নির্বাহী অফিসার এব পত্রের মাধ্যমে আগামী ২৫/১০/২০১৮ তারিখে ঘোষনগর ইউনিয়ন পরিষদে বেলা ১১.০০টায় উপস্থিত থাকার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ঘোষনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের পত্নীতলা প্রতিনিধি মো. আবু সাইদ, বাগমারা গ্রামের মৃত. মজির উদ্দিনের পুত্র মো. বাবুল, জামগ্রাম গ্রামের মো. মামুন ও একই গ্রামের নিখিল চন্দ্রকে উপস্থিত থাকার জন্য পত্র প্রেরণ করেছে।

উল্লেখ্য গত ৩ অক্টোবর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের চেয়ারম্যান ও তাঁর লোকজন দ্বারা আশ্রয়ন-২ প্রকল্পের গৃণনির্মাণে উপকারভোগিদের নিকট হতে টাকা গ্রহণ বিষয়ক একটি সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসকের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফুল ইসলাম তদন্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।