× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিরলস কাজ করছে সরকার -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে

সরকারিভাবে ভারত গম রপ্তানি বন্ধ করেনি। আর বন্ধ করলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে অনেক পণ্যের দাম কম। সরকার পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিরলস কাজ করছে। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

আজ রোববার (১৫ মে) দুপুরে সিলেট শহরতলির খাদিমনগরে সিলেট সদর খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যশস্য মজুদ রখতে সিলেট বিভাগীয় শহরে স্থাপন করা হবে আধুনিক ‘রাইস সাইলো’। এ জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পাওয়া গেলেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হবে এর কাজ। সিলেটে ‘রাইস সাইলো’ হলে ধানসহ কয়েক হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ করে রাখা যাবে বলে জানান তিনি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘সুনামগঞ্জে সম্প্রতি বোরো ফসলের কিছু ক্ষয়-ক্ষতি হলেও চাষাবাদ হয়েছে অনেক বেশি। এ থেকে আমাদের ধান-চালের শক্তিশালী একটি মজুদ গড়ে উঠবে। এছাড়াও গত আউশ ও আমন ধানেরও আমাদের প্রচুর মজুদ রয়েছে এবং সুবৃষ্টির কারণে আগামী আউশ ফসলও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তাই দেশে কোনোভাবেই খাদ্যসংকট তৈরি হবে না।’

ধানের দাম বাড়ানো হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যৌক্তিক ভাবে ধানের দাম নির্ধারণ করা হয় যাতে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায়। সরকার কৃষকের জন্য সার, বীজ ও নানা কৃষি উপকরণ প্রণোদনা হিসেবে দিয়ে থাকে। ধানের দাম বাড়লে চালেরও দাম বাড়বে সে কারণে যৌক্তিক যে দাম নির্ধারণ করা হয়েছে সে দামেই ধান চাল সংগ্রহ করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারি ভাবে ভারত গম রপ্তানি বন্ধ করেনি, আর বন্ধ করলেও তার প্রভাব বাংলাদেশে পড়বেনা। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে অনেক পণ্যের দাম কম। সরকার পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিরলস কাজ করছে।’

এসময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মত নাজমানারা খানুম, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাঈন উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা, সিলেট সদর খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঞ্জয় মীতেই।


এ ক্যটাগরির আরো খবর..