× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালীর দুই পৌরসভার ছয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ১৮টির মধ্যে

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালির সাগরপাড়ের উপজেলা কলাপাড়া ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা পৌরসভার ঝুঁকিপূর্ণ ছয়টি কেন্দ্রসহ মোট ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে রয়েছে ভোটারদের উপস্থিতি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে এলাকাগুলোতে মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।

কলাপাড়ার রিটার্নিং কর্মকর্তা ইউএনও জাহাঙ্গীর হোসেন জানান, কলাপাড়া ও কুয়াকাটা নির্বাচনী এলাকার নয়টি করে ১৮টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এর মধ্যে তিনটি কেন্দ্রের বিপরীতে একজন করে মোট তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুজন নির্বাহী ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে রয়েছেন। দুই পৌরসভায় এক প্লাটুন করে বিজিবি ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভার তিনটি করে মোট ছয়টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ দুই পৌর নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি প্রার্থীরা পৌরসভা দুটির সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে দাবি করে একাধিকবার সংবাদ সম্মেলন করেছেন।

দুই পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ২৬ জন। এর মধ্যে কুয়াকাটায় তিন হাজার ৪৯৫ জন পুরুষ ও তিন হাজার ৩৫০ জন নারী ভোটার এবং কলাপাড়ায় পাঁচ হাজার ৪৯৭ জন পুরুষ ও পাঁচ হাজার ৫৩৯ জন নারী ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এদিকে, বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগের কারণে কলাপাড়া পৌর এলাকার ১ নম্বর নির্বাচনী ওয়ার্ডের প্রিসাইডিং কর্মকর্তা শিলা রানী দাসকে প্রত্যাহার করে নিয়েছেন কলাপাড়া রিটার্নিং কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..